Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৪৮

সিলেট ওসমানী বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেট: ভারতের প্রতি সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়। আমরা মনে করি, ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট সফরে গিয়ে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম