Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২৫

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ান ছাত্রদলকর্মী হুমায়ূন আহমেদকে (৩৫) গুলি করে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করা হয়। এসময় তারা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের হুঁশিয়ারি দেন।

এর আগে শনিবার (২১ ডিসেম্বর) রাতে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল নেতা হুমায়ূন আহমেদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

নিহত ছাত্রদল নেতা হুমায়ূন আহমেদ (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে। সে মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই আল মামুন বাদি হয়ে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এসআর