Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন জার্মান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৩ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:০৮

নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার শুক্রবার (২৭ ডিসেম্বর) পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এবং ২৩ ফেব্রুয়ারি আগাম সাধারণ নির্বাচনের প্রত্যাশিত তারিখ নিশ্চিত করেছেন।

দেশটির প্রেসিডেন্ট রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রচারাভিযানকে শৃঙ্খলার সঙ্গে পরিচালিত করার অনুরোধ জানান। ন্যায্য ও স্বচ্ছ উপায়ে প্রচারাভিযান পরিচালনা করার আহ্বান জানান তিনি।

এছাড়া বিদেশি প্রভাব ও ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মের বিপদ সম্পর্কে সতর্ক করেন।

প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানান, এই নির্বাচনী প্রচারণায় ঘৃণা ও সহিংসতার কোনো স্থান থাকবে না।

বিজ্ঞাপন

তিনি রাজনৈতিক দল ও ভোটারদের অর্থনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ এবং সেই সঙ্গে অভিবাসন ও জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জগুলো নিয়েও সোচ্চার থাকার অনুরোধ জানান।

এদিকে, একটি নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত শোলজ তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্বে থাকবেন। যা কয়েক মাস সময় নিতে পারে।

গত মাসে ওলাফ শোলজের সরকারের পতনের কারণে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে দেশের অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে জোট সরকারের ভাঙ্গন দেখা দিলে অনাস্থা ভোটে শোলজ শোলজের ওপর অনাস্থা জ্ঞাপন করেন দেশটির বেশিরভাগ সংসদ।

সারাবাংলা/এসডব্লিউ