Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস, ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১০:২১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১০:২৪

দেখা দিচ্ছে সূর্য, বাড়ছে তাপমাত্রা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের উত্তরাঞ্চলের দুই বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় ওই দুই বিভাগে তাপমাত্রা অন্তত দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে মধ্য দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে।

শনিবার (২৮ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর এবং রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ দিনই শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাস বলছে, ওইদিন বৃষ্টির প্রবণতা থাকছেনা তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এ দিন সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। আর বর্ধিত দিনের আবহাওয়ার অবস্থা বলছে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে দুই বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ