Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার দুর্ধর্ষ সন্ত্রাসী রাঙ্গা নাটোরে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ২১:১৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৪১

দুর্ধর্ষ সন্ত্রাসী মো. এনায়েত করিম রাঙ্গা। ছবি: সারাবাংলা।

নাটোর: ঢাকার দুর্ধর্ষ সন্ত্রাসী মো. এনায়েত করিম রাঙ্গাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা ও নাটোরের সিংড়াসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়। এর আগে জেলার সিংড়া উপজেলার ছোট বাঁশবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. এনায়েত করিম রাঙ্গা ঢাকার কলাবাগান এলাকার মৃত হাজী জসীম উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, জুলাই-আগস্ট বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন দমন করতে রাঙ্গাকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  অর্থ দিয়েছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর