Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. মঈন খানের শোকবার্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ২২:৩৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২২:৩৯

ঢাকা: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ফরেন অ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ড. আবদুল মঈন খান।

চিঠিতে তিনি বলেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনমোহন সিং ছিলেন ভারতের আধুনিক অর্থনৈতিক কাঠামোর স্থপতি। ভারতের স্বাধীনতার কয়েক দশক পরে তিনি ভারতের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বের কাছে উন্মুক্ত করার দূরদর্শিতা দেখিয়েছিলেন, যার ফলে দেশটি বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতির সর্বোচ্চ সুবিধা অর্জন করেছিল।’

বিজ্ঞাপন

ড. মঈন খান বলেন, ‘ব্যক্তিগতভাবে ডক্টর সিংয়ের সঙ্গে আলাপচারিতা করার সৌভাগ্য হয়েছিল। ভারতের অর্থমন্ত্রী হিসেবে ড. সিং আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি যখন আর সরকারে থাকবেন না, তখন আপনি কী করবেন।’ আমি তাকে জানিয়েছিলাম, ‘আমি সরকারে না থাকলে আপনি যেমনটি করবেন ঠিক তেমনটাই করব।’ তিনি হেসে বললেন, ‘আমি একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে চাই।’ আমি বললাম, ‘এটা আমারও ইচ্ছা।’

সারাবাংলা/এজেড/এসআর