Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে আগুনে পুড়ল ৩ ফার্নিচার কারখানা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১১:৩৮

পাঁচ ঘণ্টা ধরে আগুনে পুড়েছে কাঠের আসবাবপত্র তৈরির তিনটি কারখানা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আগুনে পুড়েছে কাঠের আসবাবপত্র (ফার্নিচার) তৈরির তিনটি কারখানা।

রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী সিডিএ আবাসিক এলাকার এক নম্বর সড়কের পদ্মপুকুর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সোয়া সাতটার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেরত আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিজ্ঞাপন

বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে তিন মালিকের তিনটি ফার্নিচার কারখানা পুরোপুরি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তথ্য দিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

সারাবাংলা/আরডি/পিটিএম