Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালিবাগে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৯:৩২

রাজধানীর মালিবাগে অভিযান চালিয়ে বাংলাদেশ রেলওয়ের জমিতে থাকা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে

ঢাকা: রাজধানীর মালিবাগে অভিযান চালিয়ে বাংলাদেশ রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাসির উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে রাজধানীর মালিবাগে পরিচালিত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাকা, সেমিপাকা ও কাঁচা সব মিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১.২ একর জমি দখলমুক্ত হয়েছে।

স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে এক্সক্যাভেটর দিয়ে এসব স্থাপনার পাকা প্লাটফর্ম গুড়িয়ে দেওয়া হয়েছে যেন নিকট ভবিষ্যতে এসব জমিতে দখলদারগণ সহজেই পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যে বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ১০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তীতে ১১ ডিসেম্বর হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে।

সোমবার মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হলো। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সকল জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ