Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় ফিরেছেন কলকাতা বিমানবন্দরে আটকা পড়া ২২০ যাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১১:১০ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ঢাকা: কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া ২২০ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। সোমবার (৭ জানুয়ারি) রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২টা ৩০ মিনিটে অবতরণ করে। এ সকল যাত্রী মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন।

জানা গেছে, রোববার (৫ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারে (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তারা কখন ঢাকা পৌঁছাবেন তা নিশ্চিত করতে পারছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ায়, প্রায় ২০ ঘণ্টা পর কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, বিমানটি রাত আড়াইটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। তারা বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলো তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদর দফতরেও তারা যোগাযোগ স্থাপন করতে পারেনি। পরে সংবাদপত্রে যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ঢাকায় ফেরানোর দ্রুত পদক্ষেপ নিয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

সারাবাংলা/জেআর/ইআ