Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ২২:৩৫

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি।

মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখানে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হোসেন (২০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিন জন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের মোস্তফাগঞ্জ মাদরাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হোসেন শেরপুর জেলা মন্টু হোসেনের ছেলে।

আহতরা হলেন— সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শহিদের ছেলে মোটসাইকেল চালক বিল্লাল (১৭), ইজিবাইকের যাত্রী টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ (৩৫) ও মোস্তফাগঞ্জ এলাকার আবুল শেখের ছেলে আলমগীর (৪৫)।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল যাত্রী এনামুল মারা যায়। এ সময় ইজিবাইকটি পাশের খাদে পড়ে গেলে যাত্রীরা গুরুতর আহত হন। আহত‌দের স্থানীয়রা উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

বিজ্ঞাপন

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারোর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই