Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেতাকর্মীর ভিড় ঠেলে আড়াই ঘণ্টায় বিমানবন্দরে খালেদা জিয়া

স্পেশাল করেসপডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ২৩:০৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ০৩:১৯

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সারাবাংলা

ঢাকা: নেতাকর্মীর ভিড় ঠেলে টানা আড়াই ঘণ্টার যাত্রা শেষে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ১০ টা ৫০ মিনিটে তার গাড়িবহর বিমানবন্দরে প্রবেশ করে।

এর আগে, রাত ৮ টা ২০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা দেন বেগম খালেদা জিয়া। তাকে বিদায়ী শুভেচ্ছা জানান পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুন-

এদিকে বাসা থেকে বের হবার পর বিএনপির হাজার হাজার নেতাকর্মী, সমর্থক তাকে বিদায়ী সম্ভাষণ জানান। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মুহূর্মুহূ স্লোগানে খালেদা জিয়াকে বিদায় জানান তারা।

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যাত্রা পথে নেতাকর্মীদের ঢল। ছবি: সারাবাংলা

খালেদা জিয়ার গাড়ি বহর বাসা থেকে বেরিয়ে গুলশান গোলচত্বর, বনানী কামাল আতাতুর্ক রোড, কাকলী গোলচত্বর হয়ে বিমানবন্দর সড়ক ধরে হযতরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পুরো রাস্তা জুড়ে গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিরঝিল, তেজগাঁও, আদাবর, মোহাম্মদপুর, শেরে বাংলানগর, ভাসানটেক, মিরপুর, দারুসসালাম, শাহ আলী ও ক্যান্টনমেন্ট থানা, নিকুঞ্জ, পল্লবী, রূপনগর, খিলগাঁও, বিমানবন্দর, দক্ষিণখান, উত্তর খান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী ‍শুভেচ্ছা জানান। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকেরা বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সারাবাংলা

এ ছাড়া ছাত্র ও যুবদলের একঝাঁক নেতাকর্মী খালেদা জিয়ার গাড়ি কর্ডন করে কখনো হেঁটে, কখনো মোটরসাইকেল, কখনো গাড়িতে বিমানবন্দর পর্যন্ত পৌঁছান। কখনো কখনো সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করতে দেখা যায় তাদের।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সারাবাংলা

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে করে কিছুক্ষণের মধ্যেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। বুধবার সকালে তিনি লন্ডন হিথ্রো বিমান বন্দরে পৌঁছবেন। সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হবে তাকে।

খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ উড়োহাজাজ মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে।

সারাবাংলা/এজেড/এইচআই