Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে তামিম ইকবাল

সাারাবাংলা ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ২২:৪০

তামিম ইকবাল

চট্টগ্রাম ব্যুরো: ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) চট্টগ্রাম বিভাগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আকরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নু। এ ছাড়া উপদেষ্টা করা হয়েছে নাফিজ ইকবাল খান, আফতাব আহাম্মেদ, নাজিম উদ্দীন, ফজলে আহসান খান, আবদুল আহাদ রিপন, ফজলে বারি খান, নুরুল আবেদীন নোবেল, শহিদুর রহমান, আজম ইকবাল, মাহাবুবুল করিম, রেজাউল রাজিব, মাসুম উল্লাহ,আরিফ আহম্মদ, রায়হান আরাফাত, রাহাদ হাসান ও মিরাজুল হক।

বিজ্ঞাপন

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ইরফান শুক্কুর, সহ-সভাপতি আবুল হাসেম রাজা, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, সাজ্জাদুল হক রিপন, ইমরুল করিম, মনিরুজ্জামান, সাদিকুর রহমান, রনি চৌধুরী, ইফরান হোসেন, সাব্বির হোসেন মনোনীত হয়েছেন।

এ ছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইফতেখার সাজ্জাদ রনি, সাংগঠনিক সম্পাদক কাজী কামরুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক তম্ময় দিপ্ত, কোষাধ্যক্ষ পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, মিডিয়া ম্যানেজার ইনজামাম উল হক,শামস বাপ্পা, সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক রতন দাশ, সহ সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক আসাদুর রহমান মুনতাসির দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/আইসি/এইচআই
বিজ্ঞাপন

আরো