Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট কমিয়ে ৫% বহালের সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৮

ছবি: সংগৃহীত

ঢাকা: হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের অবস্থায় অর্থাৎ ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আজ আদেশ জারি হবে বলেও জানা গেছে।

এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) রেস্তোরাঁর ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রতিষ্ঠানটির দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্ব সহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করা হয়। সে সময় রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়।

সারাবাংলা/জিএস/ইআ