Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় যুদ্ধবিরতি / ইসরায়েলে ফিরলেন হামাসের কাছে থাকা ৩ জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫ ০৮:৫৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১১:৫৭

বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে তিন জিম্মিকে ইসরায়েলে ফেরত দিয়েছে হামাস

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিন ইসরায়েলি জিম্মিকে ফেরত দিয়েছে। জিম্মিদের নাম প্রকাশের পর তাদের মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দেয় হামাস। এদিকে, জিম্মিদের মুক্তি পাওয়ার কথাও নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

এর আগে হামাস তিনজন ইসরায়েলি জিম্মির তালিকা প্রকাশের পরই রোববার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাস জানায়, বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে তারা রোববার রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন শ্তানবার খায়েরকে (৩১) মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এই জিম্মিদের ফেরত আনতে রেডক্রসের একটি দল দুপুরেই গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের মাধ্যমেই ওই তিন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করা হচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস বলেছে, প্রতিটি ইসরায়েলি বন্দি মুক্তির বিনিময়ে ইসরায়েলের জেল থেকে ছেড়ে দিতে হবে ৩০ জন ফিলিস্তিনিকে।

সে হিসেবে রোববারই ৯০ ফিলিস্তিনি মুক্তি পাওয়ার কথা। তবে ইসরায়েল এখনও ফিলিস্তিনি বন্দির তালিকা প্রকাশ করেনি। ইসরায়েলে ফিলিস্তিনি বন্দিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই গাজার হাজার হাজার গৃহহীন বাসিন্দা বাড়িতে ফিরতে শুরু করেছেন। প্রকাশ হওয়া ভিডিও ফুটেজ ও ছবিতে লাইন ধরে বাড়ির পথে হাঁটতে দেখা যায় তাদের। কেউ আবার ফিরছেন গাড়ির কনভয়ে চড়ে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা বন্দি বিনিময়ের জন্য রেড ক্রসের সঙ্গে কাজ করবেন এবং মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিসের গাজা ইউরোপীয় হাসপাতালে পাঠানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো