Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা নাহিদ

স্পেশাল করেপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৬:১১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩০

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: সারাবাংলা

ঢাকা: রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় তিনি শহিদদের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

শনিবার (২৫শে জানুয়ারি) সকালে রায়েরবাজার কবরস্থানে কবর জিয়ারতের পর উপদেষ্টা নাহিদ শহিদদের স্বজনের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। শহিদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে।’

উপদেষ্টা জানান, রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহিদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।

বিজ্ঞাপন

শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী মাসের শুরুতেই শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।

সারাবাংলা/জেআর/এমপি