Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যালট বাক্স ছিনতাই, বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৬:১১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৪

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ঘটেছে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা  ঘটনাস্থলে রয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোট গ্রহণ চালাকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই ও সংঘর্ষ হয়।

এতে আহতরা হলেন- মো. কামাল হোসেন (৫৪), আব্দুল আহাদ নুর (১৮), মো. বাহাদুর (৩২) ও মো. মিজান (৩০)।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মো. কামাল হোসেন বলেন, ‘ দুপুরে ভোট চলাকালে তার প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। এতে তিনি ও তার ছেলেসহ চারজন আহত হন। পরে তারা হাসপাতালে চিকিৎসা নেন।’

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির নেতা নাসির আহমেদ মালেক বলেন, ঘটনার জন্য দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা দায়ী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই ওয়ার্ডে পুরায় ভোটের মাধ্যমে কমিটি করা হবে বলেও জানান তিনি।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ আসেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা রয়েছেন।

সারাবাংলা/এসআর