Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৯:১২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি বাসায় মায়ের সঙ্গে অভিমান করে দেওনা জামান সুরমা (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে খিলগাঁও গোড়ান শান্তিপুর এলাকার বাসায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

সুরমার খালাত ভাই শরিফুল ইসলাম সাগর জানান, সুরমাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। বাবার নাম মনিরুজ্জামান মনির। বর্তমানে গোড়ান শান্তিপুর গলিতে একটি বাসায় পাঁচতলায় বাবা মায়ের সঙ্গে থাকতো। সে খিলগাঁও কোয়ালিটি একাডেমি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণিতে পড়ত। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল সুরমা।

বিজ্ঞাপন

সাগর আরও জানান, সুরমা একটু জেদি প্রকৃতির ও খুব আদরের ছিল। একটু বকা দিলেই অভিমান করতো। দুপুরে সুরমার মা নাসরিন জামান তাকে বকাবকি করেন। এর কিছুক্ষণ পর সুরমা তার রুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেয়। পরে তাকে নামিয়ে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সুরমাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও এলাকা থেকে এক শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে আনার পর চিকাৎসক মৃত ঘোষণা করেন। মায়ের বকাবকিতে অভিমানে আত্মহত্যা করে সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি