Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১ নারী

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৪:২২

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়া এলাকায় প্রাইভেটকার ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শনিরআখড়া অগ্রদুত স্কুলের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালে মৃত সাথীর ভাই মো. শাকিল হোসেন জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার সাং সাতারপাইয়া বাজার এলাকায়। বাবার নাম মো. মফিজুর রহমান। সাথী যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো এবং শনিরআখড়া এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করতো।

তিনি আরও জানান, অনেক দিন আগে সাথীর বিয়ে হয়েছিল। তবে সেটা বেশিদিন স্থায়ী হয়নি। সকালে বাসা থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। শনিরআখড়া অগ্রদিত স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ি এলাকা থেকে ওই নারীকে মুমূর্ষু অবস্থায় পথচারী ও স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে