Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ব্যবসায়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৭:২৮

মাদকসহ আজিরুল ইসলামকে আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁও: জেলার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আজিরুল ইসলাম (৪৯) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আটক মো. আজিরুল ইসলাম মুন্নাটুলি বেলডাঙ্গী গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন অধীনস্থ ডাবরী বিওপি’র টহলদল দায়িত্ব পালনরত অবস্থায় এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬৯ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার গেরুয়াডাঙ্গী নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেলসহ আজিরুল ইসলামকে আটক করে। পরে তাকে হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাত ১০ টায় পৃথক অভিযানে একই বিওপির বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৬/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দনগাঁও নামক স্থানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট এবং ৩ গ্রাম গাঁজার উদ্ধার করে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো