Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দাবি মেনে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নিন’

স্পেশাল করেসপডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ২২:২৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৩২

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের দাবি মেনে ক্লাসে ফিরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতিতে দেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

চরমোনাই পীর বলেন, ‘দেশ ও জাতি গড়ার কারিগর অধিকার বঞ্চিত ইবতেদায়ি শিক্ষকদের ওপরে পুলিশি হামলা, নির্যাতনের ঘটনা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। আওয়ামী ফ্যাসিবাদীরা পালিয়ে যাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে নারী, শিক্ষক ও বয়োজ্যোষ্ঠ শিক্ষকদের ওপর হামলে পড়েছে তা দেশবাসীকে হতবাক করেছে। একটি সভ্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে হামলা ও নির্যাতন করতে পারে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে এই জুলুমের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা জন দাবিতে পরিণত হয়েছে। আগামী দিনে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সরকারকে সতর্ক হতে হবে।’

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করার পরেও তাদের যৌক্তিক সমস্যা সমাধান না করা দুঃখজনক। অতীতের সরকার এগুলো সমাধান না করে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত থেকে নিজেরা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে।’

সারাবাংলা/এজেড/ এইচআই
বিজ্ঞাপন

আরো