Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রানিং স্টাফদের দাবি যৌক্তিক হলে মেনে নেওয়া হবে’

স্পেশাল করেসপডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৫:২৬ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ (ফাইল ছবি)

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এরইমধ্যে রেলকর্মীদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। এখন অন্যান্য দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখছে। এখানে যৌক্তিক কিছু থাকলে, অর্থ মন্ত্রণালয় মানা করবে না। মানবিক কারণে বা মানুষের চাকরির বিষয়ে সমস্যা হলে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল। আমরা বেশ কয়েকদিন আগেই তাদের সুবিধা দিয়েছি। তারপরও তারা কেন আবার আন্দোলন করছে, এটা তাদের ব্যাপার।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। তারা ওভারটাইমের কথা বলেছেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করেছি। যেভাবে দেওয়ার দিয়েছি। আমার মনে হয় মোটামুটি যেটা যৌক্তিক ছিল সে সুবিধা আমরা দিয়েছি।’

আগে কত বরাদ্দ দিয়েছেন, নতুন করে কত বরাদ্দ চাওয়া হয়েছে? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, ‘নতুন যেগুলো করেছে, অন্য লোকেদের একই দাবি আছে। ওরা যেটা বলেছে ওভারটাইমের ইস্যু এসেছিল, সেটা আমরা সমাধান করেছি।

তিনি আরও বলেন, ‘এখন যদি বলে পেনশন গ্র্যাচুইটি যোগ করতে হবে। বাকিদেরও তো আরও অনেক দাবি আছে।

রেল বন্ধ করার বিষয়ে তিনি বলেন, ‘এটা রেলওয়ে উপদেষ্টা জানাবেন।’

সারাবাংলা/জেআর/এইচআই
বিজ্ঞাপন

আরো