Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক থেকে উঠে গেলেন স্টাফ প্রতিনিধি, বন্ধ থাকবে ট্রেন

স্পেশাল করেসপডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৬:২৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:১০

বাংলাদেশ রেলওয়ে

ঢাকা: রানিং স্টাফদের কথা শুনতে এবং কাজে ফেরাতে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই স্টাফদের প্রতিনিধি সাইদুস রহমান বৈঠক থেকে বেরিয়ে আসেন। পরে তিনি জানান, ট্রেন চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে স্টাফদের প্রতিনিধি সাইদুস রহমান বৈঠক থেকে বেরিয়ে আসেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা দীর্ঘক্ষণ রেল সচিব-মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বলে বৈঠক চলাকালীনই আমি চলে এসেছি। আমাদের কেন্দ্রীয় নেতারা যারা আছেন, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি।”

বিজ্ঞাপন

অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এইচআই
বিজ্ঞাপন

আরো