Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৮:০৮

মরদেহ। প্রতীকী ছবি

খুলনা: জেলার দাকোপে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার রামনগর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— সচিন মণ্ডল ও তার স্ত্রী মলিনা মণ্ডল।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। সচিন মণ্ডল প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করেছে। এরপর নিজে বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গ্রামবাসী বিষয়টি জানতে পেরে থানায় অবগত করেন।

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো