Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহযোগী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৮:২৭

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাক বিপজ্জনকভাবে ওভারটেকিং করার সময় দুর্ঘটনায় ট্রাকের সহযোগী রাজু আহমেদ (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকের চালকের সহযোগী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, চালকেদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাক দুইটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো