Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৯:১৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ২২:২০

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

যশোর: যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ভ্যানের আরও দুই যাত্রী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মনিরামপুর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন — ভ্যানচালক উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) ও ভ্যানের যাত্রী মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবি’র স্ত্রী রুপা খাতুন (৪৫)। এ ঘটনায় নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার একবছর বয়সী শিশু গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, যশোরগামী একটি মালবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল।

বিজ্ঞাপন

মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, ‘মালবাহী ট্রাকের নিচ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া অন্যদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রুপা নামে অপর এক গৃহবধূ মারা যায়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার দাস বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো