Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে মর্যাদাও নিশ্চিত হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৯:৪১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ০০:১৮

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন কামাল আহমেদ

ময়মনসিংহ: সাংবাদিক হিসেবে আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে মর্যাদাও নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই কমিশনের কাজ হলো, স্বাধীন বস্তুনিষ্ট ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্যে সংস্কার সুপারিশ করা। সে কারণে আমরা বলতে পারি, স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। যাতে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই অমরা প্রতিবেদন পেশ করব। প্রতিবেদন পেশ করার পর সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের ওপর সাংবাদিকদেরই চাপ সৃষ্টি করতে হবে। সাংবাদিকরা চাপ সৃষ্টি না করলে এই সংস্কার একটাও বাস্তরায়ন হবে না।

এ সময় কমিশনের সদস্য মোস্তফা সবুজ ও আক্তার হোসেন খান উপস্থি’ত ছিলেন। সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

সারাবাংলা/এইচআই