Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মানুষ উদ্বিগ্ন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ২৩:১৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১২:৫৩

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘ছিনতাই চাঁদাবাজিসহ অপরাধ হচ্ছে, অপরাধীরা গ্রেফতার হচ্ছে, আবার বের হয়ে এসে অপরাধে জড়াচ্ছে। পুলিশের কাজ এখনো গতিহীন, তারা উদ্যম হারিয়েছে’— স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউনুছ আহমাদ বলেন, ‘৪ মাসে ৯৪৭ খুন, ৮০০ ডাকাতি ও ৩০২টি অপহরণের ঘটনা ঘটেছে। এর পর আবার স্বরাষ্ট্র উপদেষ্টার এ ধরনের বক্তব্য দিচ্ছেন। তার এই বক্তব্যে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি হয়েছে। মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন।’

বিজ্ঞাপন
 দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের সাপ্তাহিক সভা

দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের সাপ্তাহিক সভা

তিনি বলেন, ‘অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে এসব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারা বসাতে হবে। সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আবদুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, মুফতি দেলোয়ার হোসেন সাকী প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম