Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজারের ৬ ব্রোকারের কার্যক্রম খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত কমিটি

স্পেশাল করেসপডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ২৩:৫৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১১:১৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ছবি: সারাবাংলা।

ঢাকা: পুঁজিবাজারের সদস‌্যভুক্ত ছয় ব্রোকারেজ হাউজের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ‌্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ‌্যে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রোকারেজ হাউজগুলোর নাম হলো- সিনহা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর- ৬৭), আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর- ১২৯), এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর- ৯৪), বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর- ৩০), আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর- ১৯২) ও গ্রিন ডেলটা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর- ৫৯)।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ, আইএফআইসি সিকিউরিটিজ ও গ্রিন ডেলটা সিকিউরিটিজের গঠিত তদন্ত কমিটির সদস‌্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মুসতারি জাহান, সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং সহকারী পরিচালক মো. আব্দুল বাতেন।

সূত্র জানায়, বিগত সরকারের আমলে আইন লঙ্ঘন করা ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকা ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

সূত্র আরও জানায়, বিএসইসির তদন্তের আদেশ- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনে করে, পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে সিনহা সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড এবং গ্রিন ডেলটা সিকিউরিটিজ লিমিটেডের সার্বিক কার্যক্রম পরিদর্শন করা প্রয়োজন। তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস-২০২০ এর রুল ১৭ এবং সিকিউরিটিজ অ‌্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত) বিধিমালা- ২০০০ এর বিধি ১৫ ও ১৬ এর প্রদত্ত ক্ষমতাবলে কমিশন তিনজন করে মোট ছয়জন কর্মকর্তাকে ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রম তদন্ত করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। পরিদর্শক কর্মকর্তারা এই আদেশ জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন এবং পরিদর্শন প্রতিবেদন কমিশনে জমা দেবেন।

জানা গেছে, তদন্ত কমিটি ব্রোকারেজ হাউজগুলোর মার্জিন অ্যাকাউন্টের সংখ্যা, নেগেটিভ ইক্যুইটিসহ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা, নেতিবাচক ইক্যুইটি কেন বাড়ছে ও এর জন‌্য কারা দায়ী, নেতিবাচক ইক্যুইটির পরিমাণ, প্রভিশনস বা মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে রক্ষিত তহবিল, প্রভিশনসের ঘাটতি, মার্জিন অ্যাকাউন্টে অননুমোদিত লেনদেনসহ আরও বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে।

সারাবাংলা/জিএস/এইচআই