Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১০:৩০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৪:৩৮

ট্যাংক-লরি শ্রমিকদের আন্দোলন স্থগিত। ছবি: সারাবাংলা

খুলনা: আন্দোলনের চতুর্থ দিনে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। সকাল ৮টায় খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়।

ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রশাসন আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে। এর প্রেক্ষিতে শ্রমিকরা আপাতত কর্মবিরতি স্থগিত করেছে। সকাল ৯ টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেনসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে গত রোববার থেকে যৌথভাবে কর্মবিরতির ডাক দেয় খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি ও জ্বালানি তেল সম্পর্কিত অন্য দুটি সংগঠন। এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহণ বন্ধ থাকে। তবে আজ সকাল ৮টা থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি