Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরী বেনাপোলে হস্তান্তর

লোকাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৯:০৯ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরী

বেনাপোল: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১৬ বাংলাদেশি কিশোর কিশোরীকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা কিশোর কিশোরীরা হলেন,আবুল বাশারের ছেলে নুরঅনকিষ,আব্দুল রাজ্জাকের ছেলে কাওছার আলী, বিকাশ চন্দ্র রায়ের ছেলে দিপু সরকার, স্বপনের মেয়ে পূজা, মিলন দাসের মেয়ে মিথিলা দাস, সাদেকের মেয়ে সোনিয়া খাতুন, অমূল্য ঘোষের মেয়ে অমৃতা ঘোষ, আনিছুর শেখের মেয়ে রাবিয়া খাতুন, প্রমথ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, জিল্লু মোল্লার ছেলে সামাদ মোল্লা ও মোমিন মোল্লা, আজহরুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম, মিলন দাসের ছেলে দেব দাস, নজরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম, আব্দুল কালাম সরদারের ছেলে তরিকুল ইসলাম, সাইদুল মোল্লার ছেলে জিয়াদ মোল্লা এদের বাড়ি বাংলাদেশে বিভিন্ন জেলায়।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি কিশোর কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিতে ‘রাইট যশোর’ নামে একটি এনজিও সংস্থা গ্রহন করবে।

মানবাধিকার সংস্থ্যা রাইট যশোর সিনিয়ার অফিসার তৌফিকজ্জুামান জানায়, ভালো কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় শুকন্য কিশোলয় সুবায়ন সেল্টার হোম নামে তিন মানবাধিকার সংস্থ্যা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

সারাবাংলা/এনজে