Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ইউপি কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানকে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২০:২৪

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু

খুলনা: জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুকে পিটিয়ে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ঘাটভোগ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদে সালিশ চলাকালে একদল দুর্বৃত্ত চেয়ারম্যানের ওপর হামলা করে। সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নন্দুকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা জানান, দলীয় অভ্যন্তরীণ কোন্দলে এমন ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সারাবাংলা/এইচআই