Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২১:১৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ২২:১৯

অস্ত্রসহ গ্রেফতারকৃত শান্ত ইসলাম ও আলিমুল হোসেন। ছবি: সারাবাংলা।

খুলনা: খুলনায় অস্ত্রসহ মো. শান্ত ইসলাম (২৫), ও মো. আলিমুল হোসেন (২০) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি শটগানের কার্তুজ ও দুটি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কেএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। এর আগে দুপুরে নগরীর নিরালা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শান্ত ইসলাম কোতয়ালী থানার শংকরপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে ও আলিমুল হোসেন চোদ্দারপাড় এলাকার মৃত মুরাদ হোসেন মুন্নার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী শান্তের বিরুদ্ধে একটি হত্যা ও চারটি মাদকের মামলা রয়েছে। আলিমুলের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর