Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশসহ ৩ দেশে সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ০৯:৫৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৩:৪১

সুইজারল্যান্ড সরকার বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গত ডিসেম্বর মাসে সুইস পার্লামেন্ট বৈদেশিক সহায়তা তহবিলে কাটছাঁট করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সুইসিনফো জানায়, সুইস পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন ডলার) এবং ২০২৬-২০২৮ অর্থবছরের জন্য ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কমিয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই বাজেট কর্তনের ফলে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতা এবং বহুপাক্ষিক সংস্থাগুলোর কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে।

বুধবার (২৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের নির্বাহী কর্তৃপক্ষ ফেডারেল কাউন্সিল বাজেট কর্তনের বিষয়ে অবগত হয়। এর পরিপ্রেক্ষিতে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় তাদের দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

বিজ্ঞাপন

২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে দেশভিত্তিক ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং বিভিন্ন সংস্থার অর্থায়নেও আরও কাটছাঁট করা হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে সহায়তা প্রদানের বাজেট অপরিবর্তিত থাকবে।

সারাবাংলা/এনজে