Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিকির আসকারে মুখরিত টঙ্গীর তুরাগ পাড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১০:৩৭ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৫:০১

টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার আসর। ছবি: সারাবাংলা

গাজীপুর: টঙ্গীর তুরাগ নদীর তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম এ সম্মেলনের প্রথম পর্বের প্রথম ধাপ।

ইজতেমায় আসা মুসল্লিরা। ছবি: সারাবাংলা

শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব এবং এর সেটা অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান সাহেব। ইজতেমাস্থলের বয়ান মঞ্চ থেকে মূল বয়ান উর্দুতে হলেও তাৎক্ষণিকভাবে তা বিভিন্ন ভাষায় তরজমা করা হচ্ছে। রোববার (২ ফেব্রুয়ারি) প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত শেষে ময়দান ছেড়ে চলে যাবেন প্রথম পর্বে প্রথম ধাপে আগত মুসল্লীরা।

বিজ্ঞাপন

র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, দুই পক্ষের অন্তকোন্দল ছাড়া আপাতত অন্য কোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তার সবগুলোই নেওয়া হয়েছে। ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাবের ফুট পেট্রোল, গাড়ি টহল, মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষক দল, ময়দানসহ আশপাশের এলাকায় ১২৩টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনজে