Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১১:৩৪

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল

টাঙ্গাইল: টাঙ্গ‌াইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপ‌জেলার পুং‌লি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রা‌কিব মোল্ল‌্যা (২৮) বরিশালের লাকু‌টিয়া এলাকার রুহুল আমীন মোল্লার ছেলে। নিহত রা‌কিব মোটরসাইকেল‌ যোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ মো. শরীফ জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মোটরসাইকেল‌টি মহাসড়কের পুং‌লি এলাকায় পৌঁছালে পিছন থে‌কে এক‌টি অজ্ঞাত প‌রিবহ‌নের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাকিব মোল্লার মৃত‌্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গ‌াইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে