Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে আগুনে পুড়ল ৭ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১২:১০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৫:০০

চট্টগ্রামে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে নগরীর নতুন ফিশারিঘাটের চামড়ার গুদাম এলাকার ওমর আলী মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন, লামাবাজার স্টেশনের নয়টি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক সারাবাংলাকে বলেন , ‘ভোর পাঁচটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে মার্কেটের সাতটি দোকান একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/আইসি/এসডব্লিউ