Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টঙ্গীর তুরাগ তীরে বৃহৎ জুমা আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:১৬

বাদ মাগরিব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ছবি: সারাবাংলা

টঙ্গী: ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এ পর্বে অংশ নিয়েছেন শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) অনুসারীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। এর অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান সাহেব। ইজতেমাস্থলের বয়ান মঞ্চ থেকে মূল বয়ান উর্দুতে হলেও তাৎক্ষণিকভাবে তা বিভিন্ন ভাষায় তরজমা করা হচ্ছে। রোববার (২ ফেব্রুয়ারি) প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত শেষে ময়দান ছেড়ে চলে যাবেন প্রথম পর্বের প্রথম ধাপে আগত মুসল্লীরা।

বিজ্ঞাপন

নামাজ আদায় করছেন মুসুল্লিরা। ছবি: সারাবাংলা

দেখা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে গাজীপুর জেলা ও তার আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা বৃহৎ জুমায় অংশ নিতে ময়দানে আসতে শুরু করেন। আশপাশের এলাকা থেকে নামাজে যোগ দিতে লাখো মুসল্লি দুপুরে আগেই ময়দানে প্রায় প্রতিটি খিত্তায় ও ময়দানের চারপাশের সড়কে অবস্থান নেন। বৃহৎ জুমা আদায় করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে চেরাগআলী পর্যন্ত, রাজধানীর আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া সড়ক ও টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন:

জিকির আসকারে মুখরিত টঙ্গীর তুরাগ পাড়

এর আগে বেলা ১টা ১৫ মিনিটে ময়দানে আজান দেওয়া হয়। দুপুর ১টা ৪৩মিনিটে খুতবা শুরু হয়ে জুমার নামাজ শেষ হয় দুপুর ১টা ৫৬ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের।

বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খাতিব সাহেব ও বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। আগামী রোববার সকালে আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

সারাবাংলা/এমপি