Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬র প্লে-অফে কে কার মুখোমুখি?

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৯:২৫

অনুষ্ঠিত হয়েছে প্লে-অফের ড্র

গ্রুপ পর্বের দীর্ঘ লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডের অপেক্ষায় চ্যাম্পিয়নস লিগ। নতুন ফরম্যাটে গ্রুপ পর্বের শীর্ষ ৮ দল সরাসরি পৌঁছে গেছে শেষ ১৬তে। বাকি ৮ স্থানের জন্য প্লে-অফে লড়বে ১৬টি ক্লাব। প্লে-অফকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল ড্র। প্লে-অফেই মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।

পুরো গ্রুপ পর্বজুড়েই ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটির প্লে-অফে খেলাই ছিল অনিশ্চিত। শেষ রাউন্ডে এসে দারুণ এক জয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে তারা। অন্যদিকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও সহজেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল।

বিজ্ঞাপন

প্লে-অফের ড্রয়ের পটে একসাথেই ছিল রিয়াল ও সিটি। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, প্লে-অফে সিটিজেনদের মুখোমুখি হতে চান না তিনি। শেষ পর্যন্ত হচ্ছে সেটাই। প্লে-অফেই দেখা হয়ে যাচ্ছে দুই জায়ান্টের।

অন্য প্লে-অফে পিএসজির প্রতিপক্ষ বেস্ট, আটালান্টা খেলবে ক্লাব ব্রুজের বিপক্ষে। জুভেন্টাসের প্রতিপক্ষ পিএসভি আইন্দহোভেন, মোনাকো খেলবে বেনফিকার বিপক্ষে। বরুশিয়া ডর্টমুন্ড খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে, সেল্টিকের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। এসি মিলান খেলবে ফেইনুর্দের বিপক্ষে।

সারাবাংলা/এফএম