Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬

নিহত কলেজ ছাত্র আরমান হোসেন ছাবিদ (১৭)

নোয়াখালী: জেলার সুবর্ণচরে গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ইউসুফ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আরমান হোসেন ছাবিদ (১৭) একই গ্রামের ইউসুফ মেম্বর বাড়ির মো.খলিল উল্লাহর ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আরমান বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির ভেতর নিজেদের একটি বাদাম গাছের ডালপালা কাটতে গাছে উঠেন। এ সময় তিনি একটি ডালে পা রাখলে ডাল ভেঙ্গে নিচে পড়ে যান। এতে তিনি বুকে ব্যাথা পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন দেখে দ্রুত তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ