Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিছিলের প্রস্তুতি / চট্টগ্রামে ‘ছাত্রলীগের’ ১০ কর্মী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ১০ তরুণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগের’ কর্মী। ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর অভয়মিত্র ঘাট (নেভাল-টু) এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা-পুলিশ তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতার ১০ জন হলেন, সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) এবং সোলেমান আহমেদ (২৫)।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাব্বির হোসেন চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চের সক্রিয় নেতা। তার নেতৃত্ব নিষিদ্ধ ঘোষিত ‘ছাত্রলীগের’ কর্মীরা মিছিলের প্রস্তুতি নিয়েছিল। তাদের সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।

সারাবাংলা/আরডি/এমপি