Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিপিএইচ মহারাজ দরবার: সম্মাননা পেলেন বিক্রয় অংশীদাররা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৮

জিপিএইচ মহারাজ দরবার-২০২৪। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: জিপিএইচ ইস্পাত লিমিটেডের বিক্রয় অংশীদারদের দক্ষতা মূল্যায়ন করে বিশেষ সম্মাননা অনুষ্ঠান ‘জিপিএইচ মহারাজ দরবার-২০২৪’র মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে।

জিপিএইচ’র ১৮৫ জন ‘চ্যানেল পার্টনার’ বা বিক্রয় অংশীদার সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন। এদের মধ্যে সেরা ১০ জনকে ‘মহারাজ’ এবং পরবর্তী সেরা ১০ জনকে ‘মহাবীর’ সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে ‘বীরপ্রতাপ’ উপাধিতে সম্মানিত করা হয়েছে।

কয়েক বছর ধরে ‘মহারাজ দরবার’ নামে ব্যতিক্রমী এ বর্ণাঢ্য আয়োজন করে আসছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। কোয়ান্টাম স্টিলের বাজারজাতকরণ, জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর ও বি৬০০ডি-আর’র বাজার সম্প্রসারণ, বছরব্যাপী বিক্রয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখাসহ বিভিন্ন ক্যাটাগরিতে আগের বছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে এ সম্মাননা দেওয়া হয়। এবার ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার সেরা ১০ জন মহারাজ হয়েছেন যথাক্রমে– মাহাবুবুর রহমান (মেসার্স মাহাবুব ব্রাদার্স, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার), মো. সিরাজুর রহমান (মেসার্স আল আমিন ট্রেডার্স, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম), মো. জাকির হোসেন (রহমান প্রপার্টিজ অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন, ঢাকা ক্যান্টনমেন্ট); মো. জাকারুল হক (মেসার্স হক ট্রেডার্স, আশুলিয়া, সাভার, ঢাকা), মো. আশরাফ আলী (মেসার্স কে এ স্টীল হাউজ, ভাটারা, ঢাকা), রাকিব আহমেদ চৌধুরী (এ বি স্টিল হাউস, ইউনিট ২, রাজাখালী, চট্টগ্রাম), সম্ভু দাস (সৌরভ এন্টারপ্রাইজ, কেরানীগঞ্জ, ঢাকা), মো. কামাল হোসেন (মেসার্স আল-হাবিব স্টীল কর্পোরেশন, তুরাগ, উত্তরা, ঢাকা), মো. আজিজুল হক ফয়সাল (মেসার্স ফয়সাল এন্ড ব্রাদার্স, ঈসা খাঁন নেভী গেইট, সিমেন্ট ক্রসিং, চট্টগ্রাম) ও মো. মিজানুর রহমান মিলন (ঢাকা ট্রেড লিংক, সাভার, ঢাকা)।

সেরা ১০ জন মহাবীর হয়েছেন যথাক্রমে– মো. রাসেদুল ইসলাম (মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ, বড়গোলা, বগুড়া), মো. মুজতাবা হাশেমী (মেসার্স আল-মানার স্টীল, কাদেরগঞ্জ, রাজশাহী), ধর্মেন্দ্র ঘোষ ডলার (ইমপেরিয়াল স্যানিটারি হাউজ, সেনপাড়া রোড, রংপুর), মো. শফিক উল্লাহ (এফ এস এন্টারপ্রাইজ, বড়বাজার, ময়মনসিংহ), মো. আমিনুর রহমান ইমরোজ (মেসার্স ইউনাইটেড ট্রেডার্স, মোহাম্মদপুর, ঢাকা), হাজী আব্দুল ছাত্তার ভূঁইয়া (মেসার্স সততা এন্টারপ্রাইজ, ঢাকা বাস স্ট্যান্ড, ভেলানগর, নরসিংদী), আবুল হোসেন মোল্লা ও আব্দুর রউফ মোল্লা (মেসার্স সালমা ট্রেডার্স, দোহার, ঢাকা), হাজী মো. রফিকুল আলম (মেসার্স রফিক এন্ড ব্রাদার্স, সি-ও কলোনি, সদর, জয়পুরহাট), মোশারফ হোসাইন (মেসার্স মোশারফ হোসাইন, স্ট্র্যান্ড রোড, চাঁদপুর) ও মোহাম্মদ রাসেল উদ্দীন (মেসার্স সাকলাইন এন্টারপ্রাইজ, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম)।

এছাড়াও চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ-৫ সম্মাননা ও তাদের মায়েদের ‘কৃতি মা’ সম্মাননা দেওয়া হয়েছে। দু’দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে চ্যানেল পার্টনারদের পরিবার নিয়ে ‘জিপিএইচ ফ্যামিলি নাইট’ অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/আরডি/এসআর