Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে ১ মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৬

বিশ্ব ইজতেমা

গাজীপুর: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমা ময়দানে তিনি হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের নাম সাইফুল ইসলাম (৪৮)। তিনি নরসিংদী জেলার মাধবদী থানাধীন রংপুর এলাকার ইমাম উদ্দিনের ছেলে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।ৃ

সারাবাংলা/এইচআই