Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফাইনালের আগে নিশামকে উড়িয়ে আনল বরিশাল

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬

বিপিএলের ফাইনাল খেলতে ঢাকায় নিশাম

বিপিএলের কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফাইনালের আগে দলকে আরও ভারী করছেন তামিম ইকবালরা। ফাইনাল খেলতে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছে তারকা অলরাউন্ডার জিমি নিশামকে।

কিছুদিন আগেই নিশামের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে আভাস পাওয়া গিয়েছিল, বিপিএল খেলতে আসছেন তিনি। তবে কোন দলের হয়ে খেলবে সেটা নিশ্চিত ছিল না তখনও। শেষ পর্যন্ত বরিশালের হয়েই খেলতে এলেন নিশাম। ফাইনালের আগে ঢাকার মাটিতে পা রেখেছেন নিশাম, নিশ্চিত করেছে বরিশাল।

বরিশাল যদি চিটাগংয়ের কাছে হেরে দ্বিতীয় এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলত, তাহলে সেই ম্যাচেই মাঠে নামতেন নিশাম। তবে সরাসরি ফাইনালে উঠে যাওয়ায় ফাইনালেই দেখা যাবে নিশামকে। এক ম্যাচের জন্যই তাই এবারের বিপিএলে খেলতে এলেন তিনি।

বিজ্ঞাপন

আগের মৌসুমে রংপুরের হয়ে খেলেছিলেন নিশাম। তার সাবেক দল রংপুর প্রথম এলিমিনেটরেই বাদ পড়েছেন। প্লে-অফের আগে তিন বিদেশি ক্রিকেটার এনেও গতি করতে পারেনি তারা। নিশাম কী সেই প্রথা ভেঙে ফাইনালে বরিশালকে শিরোপা জেতাতে পারবেন?

সারাবাংলা/এফএম