Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গফরগাঁওয়ে মদপানে অসুস্থ হয়ে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৮

প্রতীকী ছবি।

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদিপাড়া গ্রামে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন চরমছলন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া, তামাদি পাড়ার কিতাব আলীর ছেলে আব্দুল জলিল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, বুধবার রাতে তারা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা আব্দুল জলিল ও নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। সকালে সুমন মিয়া গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো