Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে মায়ের মৃত্যু, ৩ মেয়ে সংকটাপন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭

পরিবারে শোকের ছায়া নেমেছে

নাটোর: জেলার সিংড়ায় এক মা কৃমির ওষুধ মনে করে তিন মেয়েকে সঙ্গে নিয়ে ইঁদুর মারার গ্যাস ট্যাবেলট খেয়েছেন। এতে মা শারমিন বেগমের মৃত্যু হয়েছে। সংকটাপন্ন অবস্থায় তিন মেয়েকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক খরবটি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। শারমিন বেগম ওই এলাকার ব্যবসায়ী মুরাদ হোসেনের স্ত্রী। তাদের তিন মেয়ে জিম খাতুন, মিম খাতুন ও সিনহা খাতুন।

স্থানীয়রা জানায়, শারমিন বেগম তার তিন মেয়েকে সঙ্গে নিয়ে কৃমির ওষুধ মনে করে বাড়িতে রাখা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে। পরে তাদের ছটফাটানিতে পরিবারের লোকজন দ্রুত বগুড়ায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শারমিনের।

বিজ্ঞাপন

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এইচআই