Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজও ঢাকার বাতাস দূষিত

স্পেশাণ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯

ছবি: সারবাংলা

ঢাকা: রাজধানী ঢাকার বাতাস আজও দূষিত। তবে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চার নম্বরে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের বায়ুর মানের স্কোর হচ্ছে ২১২। এই স্কোরে বায়ু খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা। এই দুই শহরের বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। অন্যদিকে ঢাকা রয়েছে চতুর্থ নম্বরে। এই শহরটির দূষণ স্কোর ১৯৮ এর অর্থ দাঁড়ায় এখানকার বাতাস অস্বাস্থ্যকর।

বিজ্ঞাপন

শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, অস্থাস্থ্যকর বায়ুর তালিকায় গত সপ্তাহে পরপর তিন দিন শীর্ষ তালিকায় ছিল রাজধানী ঢাকা।

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো