Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪১

সুনামগঞ্জে আটক ৫ আসামি

সুনামগঞ্জ: জেলার বিভিন্ন থানার যৌথ উদ্যোগে পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- ১. রফিকুল ইসলাম রকি (২৩) – শাল্লা থানাধীন সুলতানপুর গ্রামের বাসিন্দা, শাল্লা উপজেলা ছাত্রলীগের সদস্য। ২. আছাদ আহমদ টিটু (৪৭) – ছাতক থানাধীন মধুকুনি (বকিরপার) গ্রামের বাসিন্দা, ছাতক সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ৩. মতিন মিয়া (৫৭) – তাহিরপুর থানাধীন মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা, তাহিরপুর উপজেলা শ্রমীকলীগের যুগ্ম আহ্বায়ক। ৪. আমিনুল ইসলাম (২২) – দোয়ারাবাজার থানাধীন পুরান বাঁশতলা গ্রামের বাসিন্দা, চোরাচালান কারবারি। ৫. শফিকুল ইসলাম সাদ্দাম (১৯) – দোয়ারাবাজার থানাধীন দলেরগাঁও গ্রামের বাসিন্দা, চোরাচালান কারবারি।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম, ‘গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসডব্লিউ