Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪

মরদেহ। প্রতীকী ছবি

নীলফামারী: জেলায় মুক্তা রানী চ্যাটার্জি (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের নৃসিংহ ব্রাহ্মণ পাড়ায় এ ঘটনা ঘটে।

মুক্তা রানী ওই এলাকার কৃষ্ণ চ্যাটার্জির স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা তাকে গোলাঘরে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে আরও জানা যায়, মুক্তা রানী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায় দুই বছর আগে মানসিক সমস্যার কারণে সরস্বতী পূজার দিন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এ ছাড়াও তিনি একাধিকবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য বিভিন্ন সময় চিকিৎসা করানো হলেও স্থায়ী সমাধান সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই