Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রাতের ভোটের এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৭

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফাইল ছবি

ঢাকা: দিনের ভোট রাতে করাের অভিযোগে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আলোচিত এইসব এসপি ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট দিনে করায় সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।’

উল্লেখ, ২০১৮ সালে অনুষ্ঠিত একদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) ওএসডি করেছে সরকার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমন ৩৩ জন কর্মকর্তা ওএসডি হলেন। একই কারণে ১২ জন কর্মকর্তা এর আগে ওএসডি হয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/পিটিএম