Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৬

ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহন করা বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার ফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। এটি ইউনিফ্রান নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে ভুক্তভোগীদের বন্ধু ও পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজ্যের দমকল বাহিনী সামাজিক মাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।

সারাবাংলা/ইআ